Genesis 9
1 আল্লায় নূহ আর তার ফোয়া অক্কলরে বরকত দিয়্যে। খইলো, "তোঁয়ারার বেশি গরি বাইচ্চা অউক। মাইনষ দি জমিন ভরি যাউগউই।"
2 "পত্তি জানোয়ার তোঁয়ারারে ডরাইব। তোঁয়ারা কাচে আইলে পত্তি ফৈক উড়ি যাইবউই। দইয্যার পত্তি মাছ এহন তোঁয়ারার।"
20 নূহ মাডিত কোফ দিয়্যে। হেতে আঙ্গুর গাছ লাগাইয়্যে। হেতে ক্ষেতি কাম গইজ্যে।
21 হেতে শরাব বানাইয়্যে। হেতে হেই শরাব খাইয়্যে। বেশি খাই ফেলাইয়্যে। শরাব খাই হেতে তার তাম্বুত বেহুঁশ অই ফড়ি আচিল। নেংডা অই।
22 হাম ভিতরে গেইয়্যে। দেক্ক্যে তার বাফ ফড়ি আছে। কুনু কাপড় নাই। হেতে দৌড়াই বাইর অই গেইয়্যে আর তার ভাই অক্কলরে খইলো হেতে কী দেক্ক্যে।