Genesis 8

1 কিন্তু আল্লার নূহর কতা ইয়াদ অইয়ে। নৌকার জানোয়ার অক্কলর কতা ইয়াদ অইয়ে। আল্লায় জমিনের উপরে এক্কান বাতাস দিয়্যে। আস্তে আস্তে পানি কমে দে শুরু গইজ্যে।

8 তার বাদে নূহ এক্কান কৈতর ছাড়ি দিয়্যে। পানি কমিয়্যে নে ন তা দেখার লাই হেতে এয়ান গইজ্যে।

10 হেতে আরো সাত দিন সবর গইজ্যে। তার বাদে হেতে আবার কৈতরউয়ারে ছাড়ি দিয়্যে।

18 নূহ বাইর অই রোইদত আইস্যে। তার ফোয়া অক্কল তার পিছে পিছে আইস্যে। তার বউ আইস্যে। তার ফোয়া অক্কলর বউ অক্কল আইস্যে।