Genesis 4

1 আদম তার বউ হাওয়ার লগে রৈয়্যে। তাইর ফেডত বাইচ্চা আইসস্যে আর তাই কয়িনরে জন্ম দিয়্যে। তাই খইয়ে, "মাবুদর সাহায্যে, আঁই এক্কান মদা মাইনষ ফাইয়্যি!"

2 ফরে তাই হেবলরে জন্ম দিয়্যে। হেবল ভেড়া ফালিত। কয়িনে জমিনত খাম খরি খেতি খইজ্যে।

3 সময় ফার অই গেইয়্যে। কয়িনে তার খেতর কিছু ফসল মাবুদর লাই উপহার ইশাবে আননি।

6 মাবুদ কয়িনরে খইয়ে, "তুই এত্ত গুসসা খরস কিয়েল্লাই? তুয়ার মুখ কালা অই গেইয়্যে কিয়েল্লাই?"

8 কয়িনে তার ভাই হেবলরে খইয়ে, "চলো আঁরা খেতত যাই।" যহন ইতারা একলা আছিল, কয়িনে হেবলর ফুরে হামলা খইজ্যে। হেতে তারে মারি ফালাইয়ে।