Genesis 21

1 মাবুদ তার ওয়াদা মতো সারার কাচে আইল। হেতে ঠিক যা গইত্ত খইছিল তাই গইল্ল।

4 ইসহাকের বয়স যখন আট দিন অইল, ইব্রাহিম আল্লাহর হুকুম মতো তার খৎনা গরাইল।

8 ইসহাক বড় আর শক্তিয়ালা অইল। একদিন সারা তারে বুকর দুধ খাওয়ান বন্ধ গইল্ল। ইব্রাহিম বড় এক্কান দাওয়াত দিল। বেজ্ঞিন খাইল আর হাসিল।

9 কিন্তু সারা দেখিল হাজেরার পোয়া ইসহাকরে মশকারি গরের। মিশরের ঐ পোয়া। তাই দেখিল হেতে তার বাচ্ছারে খেপায়।

11 ইব্রাহিমের বুক ভাংগি গেল। ঐ বান্দীর পোয়াও তো তার বাচ্ছা আছিল।