Genesis 20

1 ইব্রাহিম জিনিসপত্র বাঁধি দইন্নের দিকে মরুভূমিত চলি গেল। হেতে কাদেশ আর শুরের মইদ্দে থাকিল। হেতে গেরারে বাইরের মাইনষ অই থাকিল।

2 অডে থাকার সমই, ইব্রাহিম মাইনষরে খইল যে সারা তার বইন। গেরারের রাজা অবীমেলক তার কতা হুইন্ন্যে। হেতে মাইনষ পাঠাই তারে তার বাড়িত লই আইল।

3 ঐ রাইতে, আল্লাহ অবীমেলকের কাচে সপনে আইল। "তুই তো মরা মাইনষ। তুই যেই মিয়ালারে লই আইস্য, তাই অন্য ব্যাডার বউ।"

14 অবীমেলক ইব্রাহিমরে ভেড়া, গরু, আর কামলা দিল। তার লাই কাম গইত্ত ব্যাডামাইনষ আর মিয়ালক দিল। হেতে সারারে ফিরত দিল।

17 ইব্রাহিম অবীমেলকের লাই আল্লাহর কাচে দোয়া গইল্ল। আল্লাহ তারে ভালা গরি দিল। হেতে তার বুরে ভালা গরি দিল। হেতে তার বাড়িত কাম গরা সব মিয়ালারে ভালা গরি দিল যাতেন তারার আবার বাচ্ছা অয়।