Genesis 37
1 যাকোব কনানত রহি গেইয়্যে। যেই জাগাত ইস্হাক থাকতো। ঠিক একজন মুসাফিরর মতো।
2 যাকোবর পরিবারর লয় এই ঘটনা ঘইটটে। যোষেফর বয়স সতেরো বছর। হেতে তার বড় ভাইনদর লয় খেতত খাম গইত্তো। বিলহা আর সিল্পার পোয়াইনর লয়। তারা তারে ছুড পোয়া মনে গইত্তো। যোষেফ দৌড়াই বাড়িত যায় আর তারা যিয়ান খারাপ খাম গইজ্জে হিসব বাপত্তে জানাইয়্যে।
3 ইস্রায়েল যোষেফরে অন্য বেজ্ঞুনত্তুন বেশি আদর গইত্তো। কিয়ল্লয়? ইস্রায়েল যন বুড়া অইয়্যে তন যোষেফর জন্ম অইয়্যে। ইস্রায়েল তারে একখান উপহার দিয়্যে। রঙ-বেরঙর একখান লম্বা জামা।
4 ভাইনদে এইয়া পত্তেকদিন দেখতো। যোষেফ যন সামনদি হাইটতো তন বাপত্তে খুশি অইতো এইয়া তারা দেখতো। তারার মনত ঘৃণা ঢুকি গেইয়্যে। এইয়া গাঢ় আর খালো অইয়্যে। তারা তার লয় একটাও ভালা হতা খইতো ন পারে।
5 একদিন রাইত যোষেফ একখান সপন দেখক্যে। পরদিন বেয়ান্নে হেতে তার ভাইনদরে এইয়ার খতা জানাইয়্যে। তারার ঘৃণা আরো বাঢ়ি গেইয়্যে।