Genesis 31
1 তারফরে ইয়াকুব হুনিল লাবনর ফুইনতে তার ফিছন দি হতা হঅর। "ইয়াকুব আঁরার বাফর তুন সব কিছু চুরি গইজ্জে। তার সব ধন-সম্পদ আঁরার বাফর জিনিস তুন আইস্যে।"
3 তারফরে মাবুদ ইয়াকুবরে হইল। "বাড়িত ফিরি যাও। যেই মাডিত তোঁয়ার বাপ-দাদারা হাঁইট্যে সিয়ানে ফিরি যাও। তোঁয়ার নিজর মাইনষ্যর হাছে যাও। আঁই তোঁয়ার সাথে থাক্কুম।"
4 ইয়াকুব রাহেল আর লেয়ার হাছে খবর ফাঠাইল। হে ইতারারে মাঠত আইসতো হইল, যিয়ানে তার জানোয়ার অক্কলে ঘাস খায়।
5 "আঁই তোঁয়ার বাফর চেহারা দেকক্যি। কিছু এহ্কান বদলি গেইয়্যে। হে আঁর উল্টা অই গেইয়্যে। কইন্তু আঁর বাফর আল্লাহ আঁর সাথে আছে।"
19 লাবন তার ভেড়ার পশম হাটত দূরে গেইয়্যে। হে যহন বাইর আছিল, রাহেল চুপি চুপি তার তাঁবুত হামাইল। তেঁই তার ছোড মাবুদ অক্কল ধইল্ল আর ইতারারে লুকাই রাখিল।