Genesis 12

1 মাবুদ অব্রামরে খইলো। "উড়ো! চলি যওগই! তোঁয়ার দেশ। তোঁয়ার ফরিবার। তোঁয়ার বাফর ঘর। এগুলি বেজ্ঞুন ছাড়ি চলি যওগই। আঁই তোঁয়ারে যেই দেশ দাহাইয়ুম হিয়ানে যওগই।"

2 "আঁই তোঁয়ারে এক্কান বড় জাতি বানাইয়ুম। আঁই তোঁয়ারে ভালা চিজ দি বরকত দিম। তোঁয়ার নাম পত্তি জায়গাত জানিব। তোঁয়ার দি অন্য মাইনষ বরকত ফাইব।"

4 ইতেক এব্রাম গেয়িগোই। যিহান ইয়াহওয়ে হইয়িল ঠিক সিহান। লোট-ও তার লয় গেয়িগোই। হারান ছারনের সমত এব্রামর বয়স পঁচত্তইর বসর আছিল।

7 ঠিক সি সমত ইয়াহওয়ে এব্রামর সামনে আয়ি হাজের অইয়ি! "আঁই এই দেশ তোঁয়ার পোয়াচ্ছোয়াদেরে দিয়ুম।" এব্রাম হি জায়গাত এক্কান ফাতরর বেদী বানাইয়ি। ইয়াহওয়ের লাই।

10 কিন্তু ভুক আয়ি। কোন জাগাত হানা ন উডিল। দেশত হাহাকার পড়ি গিয়ে! এব্রাম এই সমকান ফারা বার লাই মিশরত গেয়িগোই।