1 Samuel 3

1 সোটো শমূয়েল মাবুদর হাম গরিত। এলী তারে দেইখতো। সেই আমলত মাবুদ মানুষর সাথে বেশি হতা ন হৈত। খয়াব আর দৰ্শন খুব কম অইতো।

10 মাবুদ কাচে আইল আর এক্কেরে তাঁর পাশে খাড়াইল! তেঁই আগের মতন ডাহিল: "শমূয়েল! শমূয়েল!" শমূয়েল হাইল, "হও। আঁই হুনি-রি।"

11 মাবুদ শমূয়েলরে হাইল: "আঁই ইসরাইলত এমন কিছু গইত্ত্যম যাই-রি যিয়ান হুনলি মানুষর কান বাজাই উডিবু!"

19 শমূয়েল বড় অইল। মাবুদ তাঁর সাথে আছিল। শমূয়েলর হুয়া প্রতিত্তা হতা সত্য অইল। এহান হতাশ মাটিত ন ফড়িল।