1 Samuel 16
1 মাবুদ শামুয়েলরে হইলো, "তুই আর হত্তদিন শৌলর লাই কান্দিবি? আঁই তারে ইসরাইলর রাজা ইসাবে মানা গরি দিইয়ি। তোর শিঙত তেল ভর আর যা! আঁই তোররে বৈৎলেহেমত যিশয়ির হানে ফাডাদ্দে। আঁই তার এক ফোয়ারে আঁর নয়া রাজা ইসাবে বাছি লইয়ি।"
12 যিশয়ি এক মাইনষরে ফোয়াহানরে আনিত ফাডাইলো। ইতে ভিতরে আইস্যে। শক্তিশালী আর জ্যান্ত! তার গাল সূইজ্যের আলোত লাল অই চকমক গরতের। তার চোখ চকমক গরতের। তার মুখ, বেজায় সোন্দর! ঠিক তহনই মাবুদ হইলো। "উড! তার উফরে তেল ঢাল! ইয়ানই হেইজন!"
14 কিন্তু মাবুদর রুহ শৌলর হান্তুন চলি গেইয়ি। এর বদলি মাবুদর হান্তুন এক্কান হরাফ ভূত তার ভিতরে আইস্যে। ডর তারে ধরি হাংফাইলো। ভূতখান তারে ন ছাড়িলো।